শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ শুরু করেছে সুফিবাদী ঐক্য ফোরাম

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আধ্যাত্মিকতা ও সুফি ভাবাদর্শের মত পথে পরিচালিত ধ্যান গবেষণা মূলক সংগঠন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ৪ জানুয়ারি ভোর রাত থেকে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করছে। বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ও রাস্তায় অবস্থান করা ভাসমান মানুষের মাঝে প্রথম দিন কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করে ফোরাম। এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন,আজ থেকে আমরা মাসব্যাপী এই কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করলাম। ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চট্টগ্রাম নগরী শেষ করে জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে আমাদের এই মানবিক কর্মসূচি। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুফি গবেষক সাংবাদিক এস এম আকাশ, মহাসচিব মাষ্টার আবুল হোসেন, যুগ্ন মহাসচিব ইলিয়াস সোহেল, ফোরামের উপদেষ্টা ও এয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ রেজাউল করিম সুমন, সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজি, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, সাংবাদিক জামশেদুল ইসলাম, নাজমুল হুদা সাকিব, আনিস মোহাম্মদ বিবলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com