বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিরনিদ্রায় শায়িত প্রবীর মিত্র

বিনোদন
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা প্রবীর মিত্র। বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে দুপুরের দিকে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনে সহকর্মীরা।
মরহুম এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।
সবার শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়। দুপুর পৌনে ২টায় এফডিসি থেকে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু, অভিনয়শিল্পী খাইরুল আলম সবুজ, মিশা সওদাগরসহ প্রবীর মিত্রের পরিবারের সদস্যরা অংশ নেন। গত রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com