রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে মাওলানা আবদুল মাওলানা আব্দুল মান্নানের ইন্তিকাল শোক বাজার মূলধন বাড়লো সাড়ে ৪ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেনও সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে:সিপিডি ৮ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে হজ ভিসা বাবার জন্য ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

উড়ছে রংপুর। বিপিএলে এখন পর্যন্ত অপরাজেয় তারা, দেখেনি হারের মুখ। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে তুলে নিয়েছে আসরের পঞ্চম জয়। বিপরীতে টানা চার হারে বিধ্বস্ত ঢাকা। এবারের আসরে এখনো পায়নি জয়ের দেখা। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। লো স্কোরিং ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারায় রংপুর। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ১৬ দশমিক ৩ ওভারে ঢাকা গুটিয়ে যায় ১১১ রানে। জবাবে ১৩ দশমিক ২ ওভারেই জয় নিশ্চিত করে রংপুর।
টানা তিন হারের ধাক্কা সামলাতে আজ একাদশে ছয় পরিবর্তন আনে ঢাকা ক্যাপিটালস। একাদশে আসেন জেসন রয়, হাবিবুর রহমান, সাব্বির রহমান, মোসাদ্দেক সৈকতরা। তবে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তাদের কেউ। ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ রান আসে তানজিদ তামিমের ব্যাটে। ১৮ রান করেন জেসন রয়। আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রান তৃতীয় সেরা। বল হাতে জ্বলে উঠেন নাহিদ রানা, ২১ রানে নেন ৩ উইকেট। জোড়া উইকেট নেন খুশদিল শাহ ও আকিভ জাভেদ।
অবশ্য শুরুটা ভালো হয়েছিল ঢাকার। পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদীর শিকার হয়ে রয় ফেরার আগে ৫৪ রান আসে স্কোরবোর্ডে। ইনিংস উদ্বোধন করতে নেমে হাবিবুর রহমান সোহান ফেরেন ১৪ রান করে।তিনে নামা তানজিদ তামিম আউট হতেই ধস নামে ইনিংসে। খুশদিল শাহ পরপর দুই বলে ফেরান সাব্বির রহমান ও থিসারা পেরারাকে। আসরে প্রথমবার বিপিএল খেলতে নেমে সাব্বির করেন ৭ বলে ২, থিসারা আউট হোন গোল্ডেন ডাক মেরে। আসরে প্রথমবার খেলতে নামা আরেক ক্রিকেটার মোসাদ্দেক ১ ছক্কায় করেন ৯ বলে ১২। বাকিরা কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
লক্ষ্য তাড়ায় নেমে এদিনও ব্যর্থ আজিজুল হাকিম তামিম। আসরের তৃতীয় ম্যাচে এসে রানের খাতা খুললেও ফিরতে হয় মোস্তাফিজের শিকার হয়ে ১৪ বলে ৫ রানে। তবে আরেক ওপেনার এলেক্স হেলস জ্বলে উঠেন।
সাইফ হাসানকে সাথে নিয়ে ধরেন ইনিংসের হাল। ৮ দশমিক ৪ ওভারে আউট হবার আগে ২৭ বলে ৪৪ রান করেন এই ইংলিশ ব্যাটার। সাইফও আর থাকতে পারেননি বেশিক্ষণ (১৩)। তবে খুশদিল শাহর ১৩ বলে ২৭* রানের ঝড়ো ইনিংসে ১৩ দশমিক ২ ওভারেই নিশ্চিত হয় জয়।
ইফতেখার আহমেদ ৯* রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ছাড়া একটা করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করলো গ্লোবাল লিগ চ্যাম্পিয়নরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com