বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সুনামগঞ্জ পুলিশ লাইনস্থ পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমীনকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম সম্মাননা পুরস্কার প্রদান করেছেন। এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল ছিলেন। জানাগেছে, ওসি মোঃ রুহুল আমীন (জাতিসংঘ শান্তি পদক) প্রাপ্ত অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানায় গত ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহনের পর থেকে থানা এলকায় মাদক উদ্বার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জ জেলার ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি রুহুল আমীনকে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়েছে। এদিকে জগন্নাথপুর থানার ওসি রুহুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়াসহ উপজেলার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com