শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চকরিয়ায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে সড়ক পুলিশের মাইকিং

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

চকরিয়ায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে মাইকিং করেছে সড়ক পুলিশ। সড়ক দুর্ঘটনা রোধে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার (অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা) না চালানোর জন্য মাইকিং করে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সড়ক পুলিশ। চিরিঙ্গা হাইওয়ে থানার উদ্যোগে এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। মহামান্য হাইকোর্টের আদেশ ও সড়ক পরিবহন আইন অমান্য করে কেউ আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার অটো সিএনজি টমটম ব্যাটারি চালিত রিক্সা চালালে চালক ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ৮ জানুয়ারী ‘২৫ সকাল ১০ টা থেকে দিনভর মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা এলাকায় এই প্রচারণা চালানো হয়। চিরিংগা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, এসআই এম এ নোমান, সার্জেন্ট মেজবাহ উল হক, এটিএসআই সাজ্জাদ হোসেন সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা এ সময় উপস্হিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com