শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবি পৌরসভার প্রধান ড্রেনটি দীর্ঘ ২৫ বছরেও সংস্কার হয়নি: দুর্ভোগে এলাকাবাসী

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

পাঁচবিবি পৌরসভার প্রাণকেন্দ্রের প্রধান ড্রেনটি দীর্ঘ ২৫ বছরেও নির্মাণ হয়নি। ফলে প্রতিবছর দুর্ভোগ পোয়াচ্ছেন এলাকাবাসী। প্রায় ১ কিলোমিটার আঁকাবাঁকা এই ড্রেনটি বেশিরভাগ স্থান এখন বিভিন্ন আবর্জনা ও পলিথিনে ভরাট হয়ে গেছে। ভরাট স্থানের আশেপাশের জায়গা কেউ কেউ লিজ নিয়েছে। কেউ বা জবরদখল করে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। ২নং রেল গুমটি হয়ে উপজেলা পরিষদের পূর্ব ধার ঘেঁষে স্টেডিয়াম, সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির পাশ দিয়ে দানেজপুর গ্রামের ১নং রেল গুমটি হয়ে বের হতো এই ড্রেনের পানি। এখন পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় আর বের হয় না এই ড্রেনের পানি। বর্ষকালে একটু বৃষ্টিতেই ড্রেনটি ভরে যায়। পানি বাড়তে বাড়তে ঢুকে পড়ে বাসাবাড়িতে। এসময় ঘর হতে বের হতে পারে না লোকজন। এক কাপড়ে বের হলেও কাপড় বদল করে ঢুকতে হয় আবার বাড়িতে। এই বৃষ্টির পানি ধীরে নামায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় এমন দূরাবস্থা প্রত্যেক বছরই। তবুও যেন দেখার কেউ নেই। নেই কারো কোনো মাথা ব্যথা। এলাকাবাসী মুরাদ, দুলাল, বাবুসহ একাধিক লোকজন অভিযোগে বলেন, বর্ষার পূর্বে পৌর কর্তৃপক্ষের ২/৪ জন দিনমজুর ড্রেনের ভাসমান সব ময়লা-আবর্জনা পরিষ্কার করে। তারপর আর কোন খবর নেই। ড্রেন সংস্কারে একাধিকবার জানিয়েও কোনো ফল মেলেনি। অথচ প্রত্যেক বছরই বাজেট আসে। কাজও হয়। কিন্তু কাজের কাজ হয় না। তারা আরো বলেন, কর্তৃপক্ষ তদন্তপূর্বক ড্রেনটি দ্রুত সংস্কার করবেন এইটুকুই আমাদের প্রত্যাশা। এবিষয়ে পৌরসভার প্রকৌশলী মারুফ হোসেনের সঙ্গে কথা বললে, তিনি বলেন, এই ড্রেনটির বিষয়ে একাধিকবার মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে বাজেট পাঠিয়েছি আমরা। কিন্তু এখনও পর্যন্ত কোন প্রকল্প মিলেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com