শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
প্রিয়জন বা যে কাউকে আপনার নিজের লোকেশন জানাতে বারবার ফোন করতে হবে না। চাইলে লাইভ লোকেশন সেন্ড করতে পারেন। যাকে পাঠাচ্ছেন সে সেই লোকেশন ম্যাপ ধরে পৌঁছে যাবে আপনার কাছে।
>> প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
>> এরপর ‘লোকেশন শেয়ারিং’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করতে হবে।
>> এবার অবস্থানের তথ্য কতক্ষণ শেয়ার করতে চান, তা নির্ধারণ করতে হবে।
>> এরপর নিচে একটি ই-মেইল তালিকা বা শেয়ারিং অপশন দেখা যাবে।
>> এখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ারের মাধ্যম নির্বাচন করলেই সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইমে অবস্থানের তথ্য দেখতে পারবেন।
>> লোকেশন শেয়ার করার পর চাইলে তা যে কোনো সময় বন্ধ করা যায়। এজন্য লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে স্টপ বাটন নির্বাচন করতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com