শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্সরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টির ৮ হাজারি ক্লাবে ঢুকলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শেষদিকে এসে দুর্দান্ত এই মাইলফলকে পা রাখা তামিম পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগ্যানের মতো ব্যাটারদের। গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলকে পা রেখেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ৮ হাজার থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।
টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৭৩ ইনিংস, মার্টিন গাপটিলেরও সমান ইনিংস। ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের লাগে ২৮০ ইনিংস। সেখানে তামিমের লাগলো ২৭১ ইনিংস।
মোহাম্মদ হাফিজ ৩৪৮ ইনিংসেও ৮ হাজার রান করতে পারেনি। তার রান ৭৯৪৬। ইয়ন মরগ্যান ৩৫০ ইনিংস খেলে করতে পেরেছেন ৭৭৮০ রান। মহেন্দ্র সিং ধোনি ৩৪২ ইনিংসে করেন ৭৪৩২ রান। ৪০৮ ইনিংসে ৭৪৩৮ রান করে তার ঠিক ওপরেই সাকিব আল হাসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com