শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোহানের অবিশ্বাস্য ঝড়ে রংপুরের জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ২৬ রান। আগের ওভারেই নুরুল হাসান সোহানের ভুলে আউট হয়েছেন শেখ মেহেদী। সেই সোহানই শেষ ওভারে অবিশ্বাস্য ঝড়ে জেতালেন রংপুরকে। মারলেন ৩ চার ও ৩ ছক্কা। গতকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে ১৯৭ রান করে তারা। জবাবে শেষ বলে জয় পায় রংপুর। মাত্র ৭ বলে ৩২ রানের টর্নেডো খেলেন রংপুর অধিনায়ক সোহান। এর আগে টসে জিতে বরিশালকে ব্যাট করতে পাঠায় রংপুর। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটি থেকে আসে ৮১ রান। ৩০ বলে ব্যাক্তিগত ৪১ রানের ইনিংস খেলে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হন শান্ত। স্কোরকার্ডে ৯ রান যোগ হতে তামিমকেও সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার।
তৌহিদ হৃদয় আউট হন ব্যক্তিগত ২৩ রানে। তবে তিনে নামা কাইলি মায়ার্স এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে খেলেন ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও ৬ বলে ব্যক্তিগত ২০ রান করে রান আউট হন ফাহিম আশরাফ। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন কামরুল ইসলাম। রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই মারকুটে অ্যালেক্স হেলসকে দলীয় ৪ রানে হারিয়েছে রংপুর। এখন পর্যন্ত ৩ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com