শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে হান্নান-সভাপতি, আজম-সম্পাদক নির্বাচিত

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার ৭নং কাঞ্চননগর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আব্দুল হান্নান চৌধুরী ১৫৯ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শফিউল আজম ১৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩১৮ জন কাউন্সিলরের মধ্যে ২৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার। এতে প্রধান আলোচক ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আজমের সঞ্চালনায় সম্মেলনে উপজেলার নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com