শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এবার বাংলাদেশে শনাক্ত হলো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। আক্রান্ত ব্যক্তি একজন নারী।
গতকাল রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, আক্রান্ত নারী ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডা. হালিমুর রহমান জানান, একজন নারীর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছে। তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া। তিনি আরও বলেন, নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে এইচএমপিভির কারণে বেশি ক্ষতিগ্রস্ত না। হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে। ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com