সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরিষাবাড়ীতে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজার এনআরবিসি ব্যাংক এর উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার ২৪৯ তম উপশাখার এ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ফিতা কেটে ব্যাংটির উদ্বোধন করেন। এতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এ.ভি.পি. ও এরিয়া ইনচার্জ, নাহিদুর রহমান এর সভাপতিত্বে আরাম নগর বাজার উপ শাখার সাবব্রাঞ্চ ইনচার্জ মামুনুর রশিদ স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে, সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম, সরিষাবাড়ী বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রনজু, ব্যবসায়ী আব্দুল মালেক, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলা এফ.এ.ভি.পি. ও এরিয়া ইনচার্জ মাহাদী হাসান, পূর্বধলা শাখার শাখা প্রধান আলআমিন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ও ৭১ টিভি’র সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নেত্রকোনা উপ শাখার ইনচার্জ সুমন পাল। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিশিষ্ট ব্যবাসায়ী সহ সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকটি ১০৯ শাখা ও ২৪৯ টি উপশাখা সহ ৭৫০ টির ও বেশি পয়েন্টে এন আর বি সি ব্যাংক সেবা অব্যাহত রেখেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com