শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চকরিয়ায় চিংড়ি জোনে দেড় শত একর লবণ মাঠের পলিথিন কেটে দিয়ে লবণ লুট, ক্ষতি অর্ধ কোটি টাকা

অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনে রাতের আধারে অস্ত্রধারী দখলবাজ সন্ত্রাসীরা প্রায় দেড় শত একর লবণ মাঠের পলিথিন কেটে দিয়ে উৎপাদিত লবণ লুট করার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জানুয়ার) দিবাগত রাত অনুমানিক ৩টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের কাঁকড়ারদিয়া নামক এলাকার চিংড়ি জোনে ঘটেছে এ ঘটনা। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে লবণ মাঠ প্রকল্প মালিক ও চাষীদের। এসব লবণ মাঠ প্রকল্প পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম। জানাগেছে, বদরখালীর কাঁকড়ারদিয়া নামক চিংড়ি জোনে প্রায় ১৫০ একর চিংড়ি, মৎস্য প্রজেক্ট ও লবণ মাঠের জমি অগ্রিম বর্গা নিয়ে চাষ করছিলেন নজরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, বদরখালীর নুরুন্নবী প্রকাশ দালাল নুরুন্নবী নামে এক ব্যক্তি অর্ধ শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়ায় এনে লবণ মাঠের প্রায় দেড় শত একর মাঠের পলিথিন কেটে টুকরো টুকরো করে দিয়েছে। প্রকল্পের কর্মচারীরা বাধা দেওয়া তাদের মারধর করা হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে গেছে উৎপাদিত লবণ ও সরঞ্জামাদী। সবমিলিয়ে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে থানা পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং লবণ প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম এদিন বিকেলে একটি লিখিত এজাহার দিয়েছেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com