বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ভোলার লালমোহন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জুয়া, মোবাইল ফোনের অপব্যবহার এবং গুজবসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এজন্য সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজনে। সবাই ঐক্যবদ্ধ থাকলেই অপরাধমুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তোলা সম্ভব হবে বলে সভায় মনে করেন বক্তারা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি মো. সিরাজুল ইসলাম এবং প্রেসক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com