শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আইএফআইসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ শনিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন। সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব ড. সাজ্জাদ জহির, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ। উক্ত সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সারা দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন। এ সময় আলোচকবৃন্দ ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্নউত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com