শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা পাবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। আর সেই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি।
নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও দুই কলের জন্যই। এবার থেকে আপনি কোনও গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন। সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে মোবাইল, ওয়েব দুই সংস্করণেই। এর পাশাপাশি এফেক্ট ও ফিল্টারও যোগ করতে পারা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজলিউশনও আগের থেকে অনেকটাই উন্নত।
এই নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে গ্রুপ কল সম্পূর্ণ নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকি ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com