শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৪ এপিবিএন এর অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অভিযানে ফেন্সিডিলসহ ২জনকে আটক করা হয়েছে। গত বুধবার বিকালে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভাধীন ছোট জালালপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন:- মোঃ কাওছার আলী(৩৮)। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের মোঃ আঃ মালেক এর ছেলে। অপর আসামী জনি মিয়া(২৪)।সে একই উপজেলার বড় ডাঙ্গাপাড়ার মোঃ আব্দুল মতিনের ছেলে। অভিযানকালে তাদের নিকট হতে ত্রিশ হাজার টাকা ও ১টি পুরাতন ডায়াং মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চুর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। এ সংক্রান্তে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com