শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাথায় গুলিবিদ্ধ পামেলার মরদেহ উদ্ধার

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রী পামেলা বাকের মরদেহ। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। পামেলা ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’-এর মতো ছবিগুলোতে অভিনয় করেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
নিউইয়র্ক পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, গত বুধবার হলিউড হিলসে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় পামেলার নিথর দেহ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, পামেলাকে দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাচ্ছিলেন না কেউ। চিন্তিত পরিবারের সদস্যরা সাহায্য চেয়ে জরুরি সেবায় ফোন করলে রাত ১০টা নাগাদ তার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল। পামেলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার সাবেক স্বামী ডেভিড হ্যাসেলহফ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৮৯ সালে হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফকে বিয়ে করেন পামেলা। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে দুই মেয়েকে নিয়ে একাই থাকতেন এই অভিনেত্রী।
পামেলা বাক ১৯৭০ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টি.জে. হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’-এর মতো নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com