গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ শুরু করে।
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। এসময় ইসরাইলের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।