রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্যাসিবাদী আ’লীগ পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল : সালাহউদ্দিন

সাইফুর রহমান:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অচিরেই কর্মসূচি ঘোষণা করবে।
‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গাজা ও রাফায় ইসরাইল কর্তৃক গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন। এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।
‘ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অচিরেই কর্মসূচি ঘোষণা করবে’ বলে জানান তিনি। সেই সাথে তিনি বলেন, পরাশক্তি যারা ইসরাইলকে মদদ দিচ্ছেন, তাদের বিষয়ে মুসলিম বিশ্বে পদক্ষেপ নিতে হবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এক্ষেত্রে জাতিসঙ্ঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ইসরাইল জাতিসঙ্ঘের কোনো নির্দেশনা আজ পর্যন্ত মানেনি, এমনকি জাতিসঙ্ঘের কোনো রেজুলেশনকে সম্মান দেয়নি।
দেশ ও বিশ্বের সকল মানুষকে ইসরাইলের এই বর্বরোচিত গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com