সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবার্ধনা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ ব্যাচের পরীক্ষর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রসঙ্গে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাইজিদ শ্রাবণ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সালাউদ্দিন মাষ্টার, রুহুল আমিন সরকার, আব্দুল হাই স্বপন মিয়াজী, আব্দুল গাফফার, শাহিন সরকার, হোসেন মিয়াজি, মোঃ জাবেদ হোসেন প্রধান, লিটন সরকার, বাবু সরকার, নুরুজ্জামান সরকার, সোহাগ সরকার, জাকির হোসেন, প্রাপ্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইদ্রিস মোল্লা, খায়রুল ইসলাম হৃদয়, রাজিব মিয়া, ইকবাল হোসেন, সায়েম সরকার। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করে ইকরা জাহান আখি ও সাব্বির আহমেদ সয়ন। সে সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে বিদায়ী বক্তব্য পাঠ করে স্বর্ণা আক্তার এবং সাদিয়া। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক মন্ডলীদের সহযোগীতায় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ। পরিক্ষার্থী ৩৪ জন শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে দেয়া হয়েছে, পকেটে ডিকশনারি, ফাইল, কলম, পেন্সিল ইত্যাদি। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করার পর খাবার বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com