রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পানি পানেই বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

এক বোতল পানির মূল্য আমরা বুঝি তখনই, যখন শরীর ক্লান্ত, তৃষ্ণার্ত, কিংবা ত্বক তার স্বাভাবিক জৌলুশ হারাতে শুরু করে। অথচ আমাদের প্রতিদিনের এই অমূল্য উপাদানটি ত্বকের সৌন্দর্য রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখে, তা অনেকেই জানি না বা গুরুত্ব দিই না।
বিশেষজ্ঞরা বলেন, ত্বকের যতেœ বাহ্যিক যতেœর যতটা গুরুত্ব রয়েছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলে শরীরের ভেতরের পরিচর্যা। আর এই ভেতরের পরিচর্যায় পানির ভূমিকা অপরিসীম।
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি ত্বকও পায় প্রাণ। চলুন জেনে নেওয়া যাক, ত্বক ভালো রাখতে পানি পানের কিছু চমৎকার উপকারিতা সম্পর্কে-
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
নিয়মিত পানি পান করলে রক্ত সঞ্চালন ভালো হয়, যা ত্বকের ভেতর থেকে এক ধরণের দীপ্তি নিয়ে আসে। বাহ্যিক কসমেটিক্সে যতই যতœ নেওয়া হোক না কেন, প্রাকৃতিক উজ্জ্বলতা আসে ভেতরের যতœ থেকেই।
ত্বককে রাখে আর্দ্র ও কোমল
পানি শরীরের কোষগুলোকে হাইড্রেট রাখে। এর ফলে ত্বক শুকিয়ে যাওয়া বা খসখসে হওয়ার সম্ভাবনা কমে যায়। পানির অভাবে ত্বকে টান লাগা, চুলকানি কিংবা রুক্ষতা দেখা দিতে পারে, যা নিয়মিত পানি পানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা যায়।
ব্রণ ও ফুসকুড়ি প্রতিরোধে সহায়ক
দেহের ভেতরের টক্সিন বা বিষাক্ত উপাদানগুলো যদি ঠিকভাবে বের না হয়, তাহলে তা ত্বকে প্রভাব ফেলে। ব্রণ, ফুসকুড়ি বা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত পানি খেলে দেহের এই টক্সিন ঘাম ও মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, ফলে ত্বক থাকে সুস্থ ও পরিষ্কার।
বয়সের ছাপ প্রতিরোধ করে
যারা পানি কম খান, তাদের ত্বকে খুব দ্রুত বলিরেখা পড়ে, ত্বক হয়ে যায় নিস্তেজ। পানি ত্বকের নমনীয়তা বজায় রাখে, ফলে তা টানটান ও তরুণ দেখায়। বয়স বাড়লেও ত্বকে তেমন ছাপ পড়ে না।
চোখের নিচের কালি হ্রাসে সহায়তা করে
ঘুমের অভাব, স্ট্রেস বা পানিশূন্যতা-এই তিন কারণে চোখের নিচে কালি পড়ে থাকে। দিনে পর্যাপ্ত পানি খেলে এই সমস্যা অনেকটাই কমে যায়। ত্বক ফিরে পায় তার স্বাভাবিক রঙ ও প্রাণ।
প্রতিদিন কমপক্ষে ৮–১০ গ্লাস পানি খাওয়া উচিত। তবে গরমে বা যারা বেশি কাজ করেন, তাদের জন্য প্রয়োজন হতে পারে আরও বেশি। খাবারের আগে ও পরে, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুললে ত্বকসহ পুরো শরীরই উপকৃত হয়।-জাগোনিউজ২৪.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com