বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ

রওশন আলী সাভার
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে গাড়িটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনায় ৩ দিন পর চোর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। গ্রেফতাররা হলেন, রাজধানীর উত্তর বাড্ডার আরমান(২২), ময়মনসিংহ জেলার সুজন(৩০) ও সোহাগ(২৫)। পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকার রাস্তার পাশ থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটির অংশবিশেষ। পরে শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com