শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হলো উপজেলা বিএনপির সম্মেলন

আব্দুর রহিম পঞ্চগড়
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঢাক ঢোলের সাথে নাচ গানে, আনন্দ উৎসাহ আর শোভাযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড়ের বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো: জাহিরুল ইসলাম কাচ্চু। এর আগে, বোদা উপজেলার ১০ টি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকেরা বাদ্যযন্ত্রের সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাডাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে গিয়ে হয়। বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশেনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ সহ বোদা উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। সভাপতি পদে দুইজন ও দুইটি সাংগঠনিক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রথম অধিবেশনে বক্তারা দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে অধিবেশনে তাদের মতামত ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com