রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় দু’ হাত ও একটি পা ভেঙ্গে দেয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা বাদীর পরিবারের ওপর একটি মিথ্যা মামলা দায়ের করে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com