শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ (শ্যামনগর) সাতক্ষীরা
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিক সমাজ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভি এবং আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এসআই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ-এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে বারবার কৈফিয়ত তলব করা হয়। পরবর্তীতে স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। আরিফুল ইসলাম এ বিষয়ে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়রি (নং-৪১৯, তারিখ: ১১/৩/২৫) করেন। কিন্তু এর জেরে কথিত এক নারী, মাজেদা খাতুন, তার বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে, কোনো ধরনের তদন্ত ছাড়াই আদালত আশাশুনি থানাকে মামলাটি এফআইআর আকারে গ্রহণের নির্দেশ দিয়েছে।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিককে হয়রানির পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে কয়েকশ সাংবাদিক অংশ নেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com