গাজীপুর মহানগর গাছা থানা এলাকায় ঐতিহ্যবাহী গাছা উচ্চ বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ম্যানেজিং এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, পরিদর্শকের সই করা আদেশ জারি করা হয়েছে। গাছা এলাকার কৃতি সন্তান মোঃ আবু তাহের এম এ কে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র শিক্ষক আব্দুল হালিম। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ বিল্লাল হোসেন, আর প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হারুনুর রশিদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এডহক কমিটির মেয়াদ ছয় মাস থাকবে জানিয়ে আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া শেষ করে বোর্ডের অনুমোদন নিতে হবে।