রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে ব্রীজ ভেঙ্গে বাঁশের সাঁকো চলাচলে দুর্ভোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী বাজার মোড় হতে চর শৌলমারী ডিগ্রী কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, ঘুঘুমারী, চর খেদাইমারী, সুখের বাতী, চর গেন্দার আলগা, সুখেরচর, চর সোনাপুর, দই খাওয়া, পাহালী পাড়া, কলেজ পাড়া জন মানুষের চলাচলের রাস্তাঘাট দীর্ঘ বছর থেকে বেহাল। গুরুত্বপূর্ণ সড়কে চর শৌলমারী বাজার মোড় ও চর শৌলমারী ডিগ্রী কলেজ মাঝামাঝি খালের উপর প্রায় ৩০ মিটার ব্রীজটি গত বন্যায় ভেঙ্গে যাওয়ায় এলাকার প্রায় ১২টি গ্রামের ৭ হাজার মানুষের চলাচলে দুরবস্থার কারনে ভোগান্তির শিকার হচ্ছেন। এ এলাকার মানুষ ভাঙ্গা সড়কে ও বাঁশের সাকো পাড়াপাড় করতে গিয়ে প্রায় দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে কমলমতি স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, বৃদ্ধ, ব্যবসায়ী ও বাজারে আসা হাটুরেদের। ভাঙ্গা ব্রীজ পাড়াপাড় ও ভাঙ্গা সড়কে চলাচলে ভোগান্তিকারী সাবেক অধ্যক্ষ কুদুরুত উল্যাহ, প্রধান শিক্ষক খলিলুর রহমান, আবু সাঈদ মাষ্টার, মাফুজল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আলী, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন, বজলুর রশিদ মঞ্জু মাষ্টার, আবু তালেব পীরসহ অনেকে জানান, এ এলাকার মহাবিদ্যালয়সহ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র সড়কের চর শৌলমারী বাজার সংলগ্ন খালের উপর ব্রীজটি ২০১৯ সালে নির্মান করা হয়। এবারের বন্যায় ব্রীজটি ভেঙ্গে গিয়ে এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের টিকসই উন্নয়নে কিছু অসাদু ঠিকাদার নিম্নমানের ও অপরিকল্পিত ভাবে কাজ করার কারনে প্রায় কোটি টাকার ব্রীজটি ভেঙ্গে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com