মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালী সদরে হজ্ব প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার সংলগ্ন মাওলানা সুলতান আহাম্মদের বাড়িতে শনিবার সকালে গালফ এয়ার ট্রাভেল্স সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কাজী জাফর আহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্যাহ ফিরোজের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার ব্যাবস্থাপক হারুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, গোরাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি হোসনে এলাহী শাকী, কাজী শিব্বির আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে নোয়াখালীর বিশিষ্ট আলেমগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ ও হজ্বব্রত পালনকারীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালনকালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com