শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে পদত্যাগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল ফকির

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

শুক্রবার (১ এপ্রিল) রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৩নং হিজলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল ফকির দল থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। রাসেল ফকির তার বোয়ালিয়া গ্রামের বাড়ী থেকে এই পদত্যাগের ঘোষনা দেন। এ বিষয়ে রাসেল ফকির সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ একটি নৈতিকতা বিবর্জিত দল। যে দলটির প্রধানের দেশ প্রেমের লেশমাত্র ভাবনা টুকু নেই, যিনি দেশের কোটি কোটি নেতাকর্মীকে অন্ধকারাচ্ছন্ন এবং অনিরাপদে রেখে নিজের ও নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ থেকে পালিয়ে যান, সেই দলের কর্মী হিসেবে আমি লজ্জিত, দুঃখিত। তারই ফলশ্রুতিতে আমি চির তরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উক্ত পদ থেকে সেচ্ছায়, স্বজ্ঞানে কারো বিনা প্ররোচনায় এবং সুস্থ মনে পদত্যাগ করিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল কাজকর্ম এবং কোন পদের সাথে যুক্ত নাই। আমার পরিবারে আমার স্ত্রীও সন্তানাদি রয়েছে। আমি আগামীতে একজন সমাজ সেবক হিসেবে মানব কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি সকলের দোয়াও আর্শীবাদ কামনা করছি। মোঃ রাসেল ফকির, পিতাঃ মরহুম- নুরমোহাম্মাদ ফকির, গ্রামঃ বোয়ালিয়া, উপজেলাঃ চিতলমারী, জেলাঃ বাগেরহাট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com