বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদল। ৪ মে রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামসাদ আবিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিন রহমান, আফিয়া আনজুম রোদসী, বায়েজিদ শেখ, তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান নাইম, তৌকির আহমেদ, নাঈম মীর, শাহরিয়ার রহমান ফাহিম তুষান, ইয়াসিন হোসেন, মাহমুদুল আলম সাহিল, আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক নাজের মাহমুদ নিবিড়, দপ্তর সম্পাদক তাসনিম হাসান ইনক (সহ সভাপতি পদমর্যাদা), প্রচার সম্পাদক আরাফাত হোসেন প্রমূখ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সুন্দরবন আদর্শ কলেজের নবগঠিত ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ৪ মে রবিবার সকাল সারে ১১ টায় সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন এর সঞ্চালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে কলেজের অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আসিছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনি. সহ-সভাপতি আরিফুজ্জামান আসিফ, সহ-সভাপতি তানভীর হাসান আল আমিন, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম হাওলাদার, মাসুদুল ইসলাম মিরাজ, শাকিল হোসেন, নাজমুল হুদা জনি, সাংগঠনিক সম্পাদক রায়হান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নওফেল বিন মাহবুব, সদস্য মিস সুরাইয়া আলম প্রমুখ।