শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকৃতিতে কৃষ্ণচূড়ার মোহনীয় সৌন্দর্য

মাছুম বিল্লাহ (লালমোহন) ভোলা
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

ষড়ঋতুর বাংলাদেশ। আর এই ঋতু পরিবর্তনের মধ্যদিয়ে বাংলার প্রকৃতিতে চলে রূপের পালাবদল। বর্তমানে প্রকৃতিতে মোহনীয় সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে কৃষ্ণচূড়া ফুল। টকটকে লাল অথবা গাঢ় কমলা লাল ছোঁপে ভরা এই কৃষ্ণচূড়া মুহূর্তেই সবার মন রাঙিয়ে দেয়। এই কৃষ্ণচূড়া গ্রীষ্মের অতিপরিচিত ফুল। বর্তমানে ভোলার লালমোহন উপজেলার শহর থেকে গ্রাম, সবখানেই কৃষ্ণচূড়ার চোখধাঁধানো ফুল ফুটেছে। পথে-প্রান্তরে কৃষ্ণচূড়ার গাছে সবুজ পাতার ফাঁকে আগুন রঙের কৃষ্ণচূড়ার ফুল দেখে পুলকিত সৌন্দর্য পিপাসু মানুষ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ডেলোনিক্স রেজিয়া কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম। অনেকে কৃষ্ণচূড়া গাছকে গুলমোহর নামেও জানেন। তবে সবচেয়ে বেশি পরিচিত কৃষ্ণচূড়া নামেই। কৃষ্ণচূড়া তিনটি রঙের হয় থাকে; লাল, সাদা ও হলুদ। লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ণপাড়ার ডাকবাংলো এলাকায় নিজের সৌন্দর্য ছড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া গাছ। সেসব গাছে ফুটে রয়েছে লাল রঙের ফুল। ওইস্থান দিয়ে যাতায়াতকারী পথচারী ও সৌন্দর্য পিপাসু মানুষজন প্রায় সময়ই দাঁড়িয়ে উপভোগ করছেন কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। মো. কামাল, রফিক, শাহীন ও ফরহাদ নামে কয়েকজন পথচারী জানান, এই কৃষ্ণচূড়া ফুল দেখতে অত্যন্ত সুন্দর। ফুলগুলোর দিকে তাকালেই নিমিষেই যেন মনজুড়িয়ে যায়। এখান দিকে যাওয়ার সময় অনেক সময়ই এই ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. ফয়েজ উল্যাহ বলেন, সরকারি শাহবাজপুর কলেজ মাঠের পশ্চিম পাশে কয়েকটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। বর্তমানে ওই গাছগুলোতে লাল রঙের ফুল ফুটেছে। যা খুবই সুন্দর। প্রতিদিন সকাল ও বিকেলে এই মাঠে বহু মানুষ হাটতে আসেন। সে সময় তারা এই কৃষ্ণচূড়ার ফুলের সৌন্দর্য উপভোগ করেন। অনেকে আবার নিজেদের মুঠোফোনে এই কৃষ্ণচূড়া ফুলের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দী করে নিচ্ছেন। লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার মো. আল-মামুন নামে এক শিক্ষার্থী জানান, আমাদের এলাকায়ও কয়েকটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। ওই গাছগুলো এখন ফুলে ফুলে ভরে গেছে। কৃষ্ণচূড়া ফুলের অতুলনীয় সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমিদের। অনেক শিক্ষার্থীরা আবার এই কৃষ্ণচূড়া গাছের নিচে এসে আড্ডা জমায়। এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ-বন কর্মকর্তা সুমন চন্দ্র বলেন, বনজ বৃক্ষ হিসেবে কৃষ্ণচূড়াকে দেখা হয় না। এটাকে শোভাবর্ধণ হিসেবে দেখা হয় এবং শোভাবর্ধণ হিসেবেই মূলত এই গাছকে রোপণ করা হয়। এখন কৃষ্ণচূড়া ফুলের মৌসুম চলছে। তাই এই উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি ও বাগানে যেসব কৃষ্ণচূড়া গাছ রয়েছে সেগুলোতে বর্তমানে ফুল ফুটেছে। আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com