মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কয়রায় পুলিশের বিশেষ অভিযান, একাধিক মামলার ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এস এম এ রউফ (কয়রা) খুলনা
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

খুলনা জেলার কয়রা থানা পুলিশ রবিবার ০৪ মে, বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৬২/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি ৫নং কয়রা গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মোঃ আলামিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়াও, এনজিআর ৫৭/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার তিন আসামি ষালহালিয়া গ্রামের মৃত নওশের মালীর ছেলে মোঃ খোকন মালী, মৃত শামছুর রহমান গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিআর ৩৪৬/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি কুমারখালী গ্রামের মালেক গাইনের স্ত্রী মোছাঃ শিউলি বেগমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com