সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঙ্গলবার বিমানের বহরে যুক্ত হচ্ছে ‘ধ্রুবতারা’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরেকটি উড়োজাহাজ। এর মাধ্যমে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে তিনটি ড্যাশ ৮-৪৪০ উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ ও স্বল্প দুরত্বের আন্তর্জাতিক রুট গুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়াবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার জানিয়েছে সংস্থাটি। এতে আরো বলা হয়, কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ চুয়াত্তর সিট সম্বলিত উড়োজাহাজ। পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। যা যাত্রীগণের যাত্রাকে অধিক সতেজ ও নিরাপদ করে তোলে। এছাড়াও এ উড়োজাহাজে বেশি লেগস্পেস, এল ই ডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারনে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯টি । এরমধ্যে ১৪টি নিজস্ব এবং ৫টি লিজ নেয়া। নিজস্ব ১৪টির মধ্যে চারটি বোয়িং৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, দুটি বোয়িং ৭৩৭ এবং দুটি ড্যাশ-৮।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com