নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান (মাসুম) হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার সকালে নির্ধারিত ফ্লাইটে হজ্ব পালনের জন্য সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)আসিফ ইমরান। পুলিশ সূত্রে জানাযায়-ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলায় সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরো জানা যায়-এসব মামলায় দীর্ঘদিন ধরেই তিনি নজরদারির আওতায় ছিলেন। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে মামলার বর্তমান অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।