বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফাঁসাতে মিথ্যা গল্প প্রতিবাদ জানালেন তাজামুল, হান্নান ও খোকন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

নেত্রকোনার কলমাকান্দায় কুমিল্লা লাকসামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলীর নামে আলোচিত অবৈধ সম্পদ কেলেঙ্কারিতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম সরকার (দলিল লেখক), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া ও আব্দুল হান্নান। সোমবার (১২ মে) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, একটি চক্র মনগড়া ও সাজানো গল্প বানিয়ে আমাদের জড়িয়ে একটি রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে আমাদের সম্মান, সামাজিক অবস্থান ও রাজনীতিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহাব্বত আলী কলমাকান্দার পাতলাবন, রংছাতি ও খারনই এলাকায় নামে-বেনামে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ গড়েছেন এবং তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সেই তালিকায় উঠে এসেছে তাজামুল, হান্নান ও খোকনের নাম। সংবাদ সম্মেলনে তাজামুল বলেন, আমি একজন দলিল লেখক। পেশাগত দায়িত্ব হিসেবে তিনটি জমির দলিল লিখেছি মাত্র। এর বাইরে মহাব্বতের সঙ্গে আমার আর কোনও আর্থিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। অভিযোগ অস্বীকার করে আব্দুল হান্নান বলেন, আমাকে চোরাকারবারি বলা হয়েছেএটি সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। এর পেছনে স্থানীয় একটি চক্রের ষড়যন্ত্র রয়েছে, যারা আমাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চায়। খোকন মিয়াও অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমাকে একান্ত সহকারী বলা হয়েছে, অথচ আমি তার সঙ্গে কোনো ব্যবসা বা সম্পদের লেনদেনে যুক্ত নই। এসব অপপ্রচার আমাদের পরিবার ও রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তারা বলেন, প্রকৃতপক্ষে মহাব্বতের অবৈধ সম্পদের তদন্ত হোকএটা তার ব্যাপার। তবে এই ইস্যুকে ঘিরে নির্দোষ ও নিরীহ মানুষদের জড়ানো এবং সামাজিকভাবে হেয় করা অত্যন্ত নিন্দনীয়। তারা সাংবাদিকদের কাছে দাবি জানান, যথাযথ তথ্য যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার না করার অনুরোধ করছি। আমরা মানহানিকর প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ডা. আব্দুল মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. শফি উল্লাহ্, শিক্ষক মো. রুহুল আমিন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com