শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়গঞ্জে বোরো ধান কাটা শেষ না হতেই বেড়েছে ট্রান্সফরমার চুরি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বোরো ধান কাটা শেষ না হতেই এক রাতে ২টা ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর গ্রামে একটি নলকুপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। গভীর নলকূপের প্রতিনিধি মো. আবু রায়হান বলেন, আমার ট্রান্সফরমা তিনটি বিদ্যুতের খুঁটিতে ঝোলানো ছিল। গত ২৮.০৪.২০২৫ইং তারিখ সোমবার দিবাগত রাতে ২টি ট্রান্সফরমারের ভিতরে থাকা কয়েল চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে আবু রায়হান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এই নলকূপের আওতায় প্রায় ২০০ বিঘা জমির ধান চাষ করা হয়। রায়গঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)মো.শফিকুল ইসলাম জানান, উক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএমডিএ রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী মো: মোস্তাক আহমেদ জানান, রাতে পাহারা না থাকায় ট্রান্সফরমা গুলি সহজেই চুরি করে নিচ্ছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com