শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসি থেকে গরম বাতাস বের হলে করণীয়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় দেখা যায়, এসি চালু করার পরেও ঠান্ডা হাওয়ার পরিবর্তে গরম বাতাস বের হতে থাকে। এটি একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।
এসি থেকে গরম বাতাস বের হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সমস্যাটি সমাধান করা যায়। আসুন জেনে নেওয়া যাক কী করবেন-
১. রিমোট কন্ট্রোলের মোড চেক করুন
সবার আগে নিশ্চিত করুন যে এসির রিমোট কন্ট্রোলে কুল মোডে সেট করা আছে। অনেক সময় ভুলবশত হিট, ফ্যান বা ড্রাই মোডে সেট থাকলে এসি ঠান্ডা না দিয়ে গরম বাতাস দিতে পারে।
২. তাপমাত্রা সঠিকভাবে সেট আছে কি না দেখুন
রিমোটে তাপমাত্রা (টেম্পারাচার) কমিয়ে দিন। অনেক সময় তাপমাত্রা বেশি সেট করা থাকলে এসি যথেষ্ট ঠান্ডা বাতাস সরবরাহ করে না।
৩. ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার পরিষ্কার করুন
বহুদিন ফিল্টার পরিষ্কার না করলে ময়লা জমে যায়, ফলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং কুলিং কমে যায়। ফিল্টার মাসে অন্তত একবার পরিষ্কার করা উচিত।
৪. আউটডোর ইউনিটে কারিগরি সমস্যা আছে কি না দেখুন
আউটডোর ইউনিট সঠিকভাবে কাজ না করলে কমপ্রেসার চলবে না, ফলে এসি কুলিং করবে না। আউটডোর ইউনিটের ফ্যান ঠিকভাবে ঘুরছে কি না দেখুন এবং শব্দ শুনে বুঝার চেষ্টা করুন কমপ্রেসার চলছে কি না।
৫. গ্যাস (রেফ্রিজারেন্ট) লিক হয়ে গেছে কি না যাচাই করুন
যদি এসি থেকে গরম বাতাস আসে এবং ঠান্ডা না হয়, তবে গ্যাস লিক হয়ে গিয়ে থাকতে পারে। এটি শনাক্ত করা ও সমাধান করার জন্য একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন।
৬. থার্মোস্ট্যাট বা সেন্সর সমস্যা
অনেক সময় থার্মোস্ট্যাট ঠিকভাবে কাজ না করলে এসি কুলিং বন্ধ করে দেয়। সেন্সর যদি ভুল তথ্য দেয়, তাহলে এসিও তাপমাত্রা অনুযায়ী কাজ করবে না।
৭. সার্কিট বা কন্ট্রোল বোর্ড সমস্যা
বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ, যেমন কন্ট্রোল বোর্ড বা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে এসির কার্যক্ষমতা হ্রাস পায় এবং গরম বাতাস বের হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com