শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিসির মাসসেরা মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুই টেস্টের সিরিজে দারুণ পারফর্ম্যান্সের ফলটা তিনি পেলেন এবার। আইসিসির চোখে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার বনে গেছেন তিনি।
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে আছেন, আগেই জেনেছিলেন মিরাজ। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স, যিনি গেল মাসে দুই ওয়ানডে খেলে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। এছাড়াও এই তালিকায় ছিলেন ব্লেসিং মুজারাবানি, যিনি প্রথম টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে।
তবে তাদের পেছনে ফেলে মিরাজ বনে গেছেন মাসসেরা। তিনি গেল মাসে দুটো টেস্ট খেলেছেন। দুই ম্যাচেই গড়েছিলেন অবিশ্বাস্য সব কীর্তি। প্রথম টেস্টে দুই ইনিংসেই তুলে নিয়েছিলেন পাঁচটি করে উইকেট। পরের টেস্টের শেষ ইনিংসে ফাইফার তুলে নিয়েছিলেন, তার আগে পেয়ে গেছেন সেঞ্চুরির দেখাও। ব্যাটে বলে এমন পারফর্ম্যান্সই মিরাজকে এনে দিয়েছে মাসসেরা খেলোয়াড়ের পুরষ্কার।
মিরাজের ক্যারিয়ারে এটি প্রথম মাসসেরার পুরস্কার। সব মিলিয়ে তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতলেন। তার আগে এই পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে দারুণ ছন্দে ছিলেন তিনি। গড়ে ফেলেছিলেন একাধিক রেকর্ডও। সাকিব আল হাসান এই সিরিজের আগ পর্যন্ত ২০০০ রান আর ২০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র বাংলাদেশি ছিলেন। এই সিরিজে ১১৬ রান আর ১৫ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েন। সাকিব এ কীর্তি গড়েছিলেন ৫৪ ম্যাচে, মিরাজ সেটা ৫৩ ম্যাচেই ছুঁয়ে ফেলেন। ফলে তিনি রেকর্ডটাও নিজের ঝুলিতে পুরে ফেলেন।
এর আগে সিলেট টেস্টে ১০ উইকেট নিয়ে তৃতীয় বার ম্যাচে দশ উইকেটের কীর্তি গড়েন তিনি, যে কীর্তি নেই কোনো বাংলাদেশির। এরপরের টেস্টে সেঞ্চুরি তাকে এনে দেয় বিরল এক রেকর্ড। এক সিরিজের এক ম্যাচে ১০ উইকেট আর আরেক ম্যাচে সেঞ্চুরির কীর্তি তার আগ পর্যন্ত দেখেছিল ৬ বার, সপ্তম ক্রিকেটার হিসেবে এ কীর্তি নিজের করে নেন মিরাজ।
এমন সব রেকর্ডের পর মাসসেরা না হলে মিরাজের প্রতি বুঝি অবিচারই হয়ে যেত। সেটা হয়নি শেষমেশ। মিরাজ যোগ্য হিসেবেই জিতে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com