শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনা বিভাগীয় ধান-চাল সংগ্রহ মনিটরিং সভা

আনন্দ কুমার স্বর খুলনা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

খুলনা বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। সভায় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ সম্পর্কিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০২৫ সালের বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে উৎপাদিত ধান, গম ও বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে। সারা দেশব্যাপী তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান ও ১৪ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। খুলনা বিভাগে ধান ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন। আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে গম সংগ্রহ করা হবে ২৪ এপ্রিল ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। প্রতি কেজি গমের সংগ্রহ মূল্য ৩৬ টাকা। ধান, চাল ও গম সংগ্রহ সহজীকরণে অ্যাপসহ ম্যানুয়াল পদ্ধতি চালু রয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমেরণ বিশ^াস, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com