সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে বালুয়াকান্দি ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চাই চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন

শাহাদাত হোসেন সায়মন গজারিয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

গজারিয়া উপজেলার ব্যবসায়ী সমাজ সেবক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন বলেছেন, বালুয়াকান্দি ইউনিয়নে শতভাগ শিক্ষা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি, রয়েছে মাদকের আগ্রাসন আর নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বৃহৎ পরিসরে সমাজে সার্বিক উন্নয়ন করতে আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বালুয়াকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন, সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা কর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন হাটঘাট বেধে। নির্বাচনে দলীয় সমর্থন পেতে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাপ শুরু করেছে। তাই এ নিয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন আওয়ামীলীগ পরিবারের সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের গজারিয়া শাখার কার্যকরী কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন। এ উদ্দেশ্যে মোঃ নাজমুল হোসেন বলেন, বালুয়াকান্দি ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে(১৯৯৭-২০১৬) পর্যন্ত একাধারে তিনবারের নির্বাচিত মেম্বার, ২০১৬ সালে (৭ মাস) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডাঃআব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ এর নির্বাচিত অভিভাবক সদস্য, বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট ওনার্স এসোসিয়েশন নির্বাচিত প্রতিনিধি হিসেবে সন্মানের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করি। তিনি আরও বলেন, বড় ভাই আলহাজ্ব মোছলেম উদ্দিন, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য, চাচা কবির মাষ্টার মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ছিলেন। চাচার হাত ধরেই রাজনীতি শুরু। ছোটকাল থেকেই দেখছি আমার পরিবার সমাজে সেবামূলক কাজে সাথে সক্রিয় আছে। ২০১৫ সালে উপজেলার শ্রেষ্ঠ মেম্বার নির্বাচিত হয়ে সন্মাননা স্মারক অর্জন করি। মানুষের মধ্যে নিজেকে সর্বদাই সেবার ব্রত নিয়ে তাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। তাই এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠি। এর ফলে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের জনগণ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তাগিদ দিয়ে আসছেন। সাধারণ মানুষের আগ্রহ বেড়ে গেছে আমাকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দীর্ঘদিন এই ইউনিয়নের জনগণের কাছাকাছি থেকে সেবা করার সুযোগ হয়েছে। আল্লাহ যদি আমাকে ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগ দান করেন ইনশাল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে বালুয়াকান্দি ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চাই। তিনি আরো বলেন,জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে এলাকার উন্নয়নে সারা জীবন কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com