শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নিরবতা পালন করেন। শনিবার (২৪ মে) সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো যুব সংগঠনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দাবি করে তিনি বলেন, জাতীয় যুবশক্তি এসব থেকে বেড়িয়ে এসে ভিন্নধর্মী একটা অবস্থান গ্রহণ করেছে। তরিকুল ইসলাম আরও বলেন, যেকোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সামাজিক যে অপকর্ম রয়েছে জাতীয় যুবশক্তি সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানে থাকবে। শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com