শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২৪ মে ২০২৫, শনিবার সাতক্ষীরার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএফআইইউ-এর ডাইরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইউ-এর জয়েন্ট ডাইরেক্টর মোঃ রোকন-উজ-জামান ও মোঃ মাহমুদুল হক ভুঁইয়া এবং ডেপুটি ডাইরেক্টর মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখাপ্রধান মোঃ সাদেক আলী। সাতক্ষীরা অঞ্চলের ৩৪টি তফসিলভুক্ত ব্যাংকের মোট ৮০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com