শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংক-এর রক্তদান কর্মসূচি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। গত ২২ মে ২০২৫, রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হল-এ দিনব্যাপী এই কর্মসূচিতে ব্যাংকের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। তিনি ভবিষ্যতে এ ধরনের রক্তদান কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস জনাব কে এ আর এম মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
আয়োজিত কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com