শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলতি অর্থবছরের একাদশ একনেক সভা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল শনিবার ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চলতি অর্থবছরের একাদশ একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নে ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং বাকি ৮১৬ কোটি ২৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: ৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ধর্ম মন্ত্রণালয়ের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্প, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও অগ্রগতি (আরএআইএসই): প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনঃএকত্রীকরণ’ প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো’ এবং ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং এন্ড ইন্টিগ্রেইশন অব রিনিউয়েবল এনার্জি’, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, ‘আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্লস্ট্রাকচার (ইউসিআরআইপি) এবং প্রবৃদ্ধি: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি) ১ম সংশোধিত প্রকল্প। এছাড়াও, একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত চারটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়েছিল। সংশ্লিষ্ট উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com