শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলের নড়াগাতী থানার পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম মোর্শেদ (কালিয়া) নড়াইল :
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ ৪ কেজি গাঁজাসহ মোঃ জিল্লাল মোল্যা(৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে। ২৩ মে ২০২৫ ভোর ৫:৪০ মিনিটে নড়াগাতী থানার পুলিশ পাখিমারা মাদ্রাসা মোড় এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে এসআই (নি:) রাজীব পাল রাজু, এএসআই (নি:) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নি:) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। ধৃতের নিকট থেকে ৪ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান জেলার মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকাবাসী মনে করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com