শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আসন্ন ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, পশুবাহী ট্রাকে বিশেষ ব্যবস্থা

সাজিদ হোসেন রাজবাড়ী
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ। গতকাল শনিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা, ট্রাফিক পরিদর্শক আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মো. নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক। সভায় জানানো হয়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি এড়াতে এ রুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাকগুলোর দ্রুত পারাপারে থাকবে আলাদা ও অগ্রাধিকারভিত্তিক ব্যবস্থা, যাতে পশুর সুরক্ষা নিশ্চিত হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল বলেন, ঘাট ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। তাই ঘাটে শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘœ চলাচলই এবারের প্রস্তুতির মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com