শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশনে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবুল হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাজেকুজ্জামান রতন। এসময় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক জুনায়েদ আহমেদ, সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। এসময় বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি শ্রম সংস্কার কমিশনের কমিশন এর কাছে তুলে ধরেন। চা শ্রমিক কনভেশনে শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, চা বাগানের শ্রমিকরা তাদের বঞ্চনার ইতিহাস ১৭০ বছরের বেশী সময় ধরে বয়ে বেড়াচ্ছেন। আমি বাংলাদেশ ঘুরে দেখছি শ্রমিকদের দুঃখ বঞ্চনার বিষয়গুলো। চা বাগানে ৭টি ভ্যালি রয়েছে। আমরা এই ৭টি ভ্যালীতে আলাদা আলাদা কনভেনশনের আয়োজন করবো। চা শ্রমিকদের দাবির বিষয়গুলো বাস্তায়ন করতে আমি কাজ করে যাচ্ছি। চা বাগান নিয়ে কাজ করেন এমন সংগঠন ও মানুষদের সাথে আমি আলোচনা করে বেড়াচ্ছি। চা বাগান নিয়ে অনেক প্রকাশনা সংগ্রহ করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com