শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিযোগ ষড়যন্ত্রের কবলে চকরিয়া আমজাদিয়া মাদ্রাসা

অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ড. মুহাম্মদ এনামুল হক অধ্যক্ষ হিসেবে যোগদানের পরে আন্তরিকতার কারণে পড়া-লেখার মানোন্নয়ন হচ্ছে।একজন পিএইচডি ডিগ্রিধারী অধ্যক্ষ পেয়ে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। স্থানীয় বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও একাধিক অভিভাবকের সাথে আলাপকালে জানাযায়, ড. মুহাম্মদ এনামুল হক যোগদানের পর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কারণে খুবই প্রশংসিত হয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন নলবিলা বনবিট এলাকায় মাদ্রাসার (৫৪ শতক) প্রায় কোটি টাকা দামের বেদখলে থাকা জমি উদ্ধার করেন।অনিয়মিত শিক্ষকদের নিয়মিত পাঠদানে বাধ্য করা, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গাইডওয়াল নির্মাণসহ বেশকিছু উন্নয়ন চোখে পড়ার মত। তবে এসব উন্নয়ন কাজের কারণে অধ্যক্ষের কিছু সমালোচক ও চরম শত্রু তৈরি হয়েছে। বিশেষ করে যাদের কবল থেকে মাদ্রাসার কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে , যারা ইতিপূর্বে পাঠদানে অনিয়মিত ছিলেন তিনি তাদের শত্রুতে পরিণত হয়েছেন। স্থানীয় শ্বার্থানেষী মহল সাবেক লক্ষারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও ছাবের আহমদগং অধ্যক্ষের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাদের প্রাণনাশের হুমকি দেয়ার কারণে অধ্যক্ষ জমি উদ্ধারের পরে বিগত ২৮ ফেব্রুয়ারী-২৪ তারিখে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ আগষ্ট-২৪ তারিখে অধ্যক্ষের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে গোলাম মোস্তফা কাইছার অধ্যক্ষের পার্শ্ববর্তী চেয়ারে লাথি মারেন। বিগত কয়েক সপ্তাহ ধরে শিক্ষক-কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, মাদ্রাসার আসবাবপত্র ভাংচুর, মাদ্রাসার অফিস সহকারী মাওলানা আব্দুল হাকিমকে অকথ্য ভাষায় গালি-গালাজ, তার টেবিল উল্টিয়ে দেয়া, মাদ্রাসার ফাইলপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তছনছ করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত লোক ও কিছু শিক্ষকদের নিয়ে সংবাদ সম্মেলন করা, মাদ্রাসার বাউন্ডারী ওয়াল নির্মাণে বাঁধা প্রদান, গভর্নিং বড়ির নির্বাচন নিয়ে তফসিল বানচাল করে নানা বিতর্ক সৃষ্টির মাধ্যমে মাদ্রাসার সুনাম নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে উক্ত কুচক্রী মহল। তাছাড়া বিগত ১ জানুয়ারী-২৫ ইংরেজি থেকে ২৮ এপ্রিল-২৫ ইংরেজি পর্যন্ত একটি ক্লাসও গ্রহণ না করায় এবতেদায়ী জুনিয়র মৌলভি ছাবের আহমেদ ফারুকীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেন অধ্যক্ষ। এতে তিনি আরো ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফা কাইছারের সাথে যোগসাজশ করে অধ্যক্ষ বিরোধী অপপ্রচারে লিপ্ত হন। উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ এনামুল হক। উপরোক্ত কুচক্রী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্র হতে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি সচেতন এলাকাবাসী, প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com