শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বড়লেখা সীমান্তে নারী শিশুসহ ১২১ জন আটক

খলিলুর রহমান (বড়লেখা) মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ থামছেই না। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে। রোববার (২৫ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আরও ১২১ জনক আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠিয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি। বিজিবি সূত্র জানায়, রোববার (২৫ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করে বিজিবি। এরমধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সকালে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com